কম্পিউটার আর্কিটেকচার (Computer Architecture) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে কম্পিউটার সিস্টেমের কনসেপচুয়াল নকশা এবং কম্পিউটারের বেসিক অপারেশনের গঠন বিন্যাস। কম্পিউটার সিস্টেমে যে-সব বৈশিষ্ট্য প্রোগ্রামারের কাছে দৃশ্যমান অথবা প্রোগ্রামের লজিক্যাল এক্সিকিউশনের উপর যে-সব বৈশিষ্ট্যের সরাসরি প্রভাব আছে, তাকে কম্পিউটার আর্কিটেকচার বলে। উদাহরণস্বরূপ বলা যায় আর্কিটেকচারাল বৈশিষ্ট্যের মধ্যে আছে ইনস্ট্রাকশন সেট, বিভিন্ন ডাটাটাইপ রিপ্রেজেন্ট করতে ব্যবহৃত বিটের সংখ্যা, ইনপুট আউটপুট মেকানিজম এবং মেমরি অ্যাড্রেসিং-এর জন্য বিভিন্ন পদ্ধতি । কম্পিউটার আর্কিটেকচারের দুটি ধারা প্রচলিত আছে। একটি হলো হার্ভার্ড আর্কিটেকচার ও অপরটি ভন নিউম্যান বা প্রিন্সটন আর্কিটেকচার। আধুনিক কম্পিউটার আর্কিটেকচার (Modern Computer Architecture) আধুনিক কম্পিউটারের মৌলিক আর্কিটেকচার । হার্ভার্ড আর্কিটেকচার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এই আর্কিটেকচার নিয়ে গবেষণা করা হয়। হাওয়ার্ড আইকেন প্রথম এই আর্কিটেকচার প্রস্তাব করেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে এই আর্কিটেকচার...
TheTechStorror is the knowledge source for all the best tools, ideas and resources in technology. Built by an enthusiastic team of developers, designers and researchers that love to learn tech and write articles on their favorite topics.